গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আবু ধাবির পরমাণু কেন্দ্রে হামলার নিন্দায় ভারত

    আবু ধাবির পরমাণু কেন্দ্রে হামলার নিন্দায় ভারত

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা করেছে ভারত। বিবৃতি দিয়ে জানিয়েছে, রবিবারের এই হামলা একেবারেই মানা যায় না। এই ধরনের হামলার ফলে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।

    তারা দুই পক্ষকেই কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর জন্য আবেদন করেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আরব আমিরশাহির বারাকাহ্‌ নিশানা করে যে হামলা হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ধরনের পদক্ষেপ মানা যায় না। ভয়ঙ্কর উত্তেজনা ছড়াতে পারে। আমরা এখনই এ সব বন্ধ করার ডাক দিচ্ছি এবং আলোচনা ও কূটনীতির পথে ফেরার আর্জি জানাচ্ছি।

    এর আগে আবু ধাবির আল ধাফরা অঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে খবর। জানা গেছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের পরিধির বাইরে ছিল একটি বৈদ্যুতিক জেনারেটর। ড্রোন হামলার ফলে তাতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। প্রকল্পের কোনও ক্ষতি হয়নি। বিকিরণের মাত্রা একই রয়েছে। এই ঘটনার নিন্দা করেছে আরব আমিরশাহি। তাদের আঙুল ইরানের দিকেই। তবে সরাসরি নাম না নিয়েই বলেছে, এ ধরনের সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের।