গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পুরনিয়োগ : ইডিতে দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু 

    পুরনিয়োগ : ইডিতে দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু 

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করতে এবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করেছে ইডি। সোমবার সকালে তাঁকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।
    ইতিমধ্যে সেখানে হাজিরা দিয়েছেন তিনি। সূত্রের খবর, পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনিয়োগ মামলায় সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি বর্তমানে ইডির হেফাজতেই রয়েছেন। সে ক্ষেত্রে পাচুকে সুজিতের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়েই উঠে এসেছে সুজিতের নাম। তদন্তে নেমেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিতকে গ্রেফতার করেন ইডির আধিকারিকেরা।
    ইডি সূত্রে আরও জানা যায়, ওই তালিকায় কম বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। তাঁদের নাম সুপারিশ করার বিনিময়ে সুজিত অন্যায্য সুবিধা নিয়েছিলেন বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে।