গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কাশ্মীরে পাথরছোড়া বন্ধ, কলকাতায়ও হবে : শুভেন্দু 

    কাশ্মীরে পাথরছোড়া বন্ধ, কলকাতায়ও হবে : শুভেন্দু 

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশকে আক্রমণ, আইনের রক্ষকদের উপর হামলা আর বরদাস্ত করা হবে না। পার্ক সার্কাস থেকে এমনই বার্তা কড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    তিনি জানিয়েছেন, তাঁর সরকারের আমলে এটাই পুলিশের উপর প্রথম আক্রমণ এবং এটাই শেষ। এর পর কোনও পুলিশকর্মীর গায়ে আঘাত হানলে আইন অনুযায়ী যত দূর যেতে হয়, পুলিশমন্ত্রী হিসাবে তিনি যাবেন। পাশাপাশি, রবিবার বুলডোজার চালানোর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিকে পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস চত্বর। রাজ্য সরকারের বুলডোজার নীতি’র প্রতিবাদে নামেন কয়েকশো মানুষ। তাঁদের রাস্তা থেকে পুলিশ সরতে বললে শুরু হয় অশান্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে প্রথমে। অন্যদিকে, পুলিশ জানায় অতর্কিতে তাদের উপর ইটবৃষ্টি হয়। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী নামে। ওই ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে তিনি চলে গিয়েছিলেন পার্ক সার্কাসে ডিসি অফিসে। পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে কয়েক মিনিট পর বেরিয়ে আসেন। শুভেন্দু জানান, তিনি একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার পুলিশমন্ত্রীও। রবিবার যে ভাবে পুলিশ পরিস্থিতি সামলেছে, তা প্রশংসনীয়।
    কয়েক জন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হয়েছেন। তাঁদের খবরাখবর নিতে এসেছিলেন।