গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda মালদায় কোটির মাদক, পিস্তল, গ্রেফতার ৫

    মালদায় কোটির মাদক, পিস্তল, গ্রেফতার ৫

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদায় পৃথক অভিযানে কোটি টাকার মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট পাঁচ জনকে।
    অপরাধের ঘটনায় বাংলাদেশের যোগসূত্র থাকতে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জায়গীরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দিয়েছিল পুলিশ। সেখানে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং ৩২৭ গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকারই একটি বাড়িতে মাদকের সঙ্গেই লুকোনো হয়েছিল আগ্নেয়াস্ত এবং কার্তুজ। তল্লাশি চালিয়ে দু’টি সেভেন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং চার রাউন্ড কার্তুজ পায় পুলিশ। বাড়িমালিক শাহাদাত শেখ এবং তাঁর সঙ্গী ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে।
    অন্যদিকে, রবিবার রাতে চোরাই মোটরবাইক চক্রের খোঁজে ইংরেজবাজারে রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানে রাজিকুল ইসলাম ওরফে সাহিল, তৌফিক সেখ এবং আমিন শেখ নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।