গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলার সম্ভাবনা

    ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলার সম্ভাবনা

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকা, আবারও ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামাদ এলমাসরি এই আশঙ্কা করেছেন। এলমাসরি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নানা পক্ষের চাপের মুখে রয়েছেন।

    বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কট্টরপন্থী নীতি নির্ধারকেরা ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, তা তিনি পাননি। একই সঙ্গে তিনি ভেবেছিলেন আলোচনা ভিন্নভাবে এগোবে।

    তিনি আরও বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশা অনেক বেশি ছিল, তবে বাস্তব পরিস্থিতি তার প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়নি। অধ্যাপক মোহামাদ এলমাসরির মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক, উভয় দিক থেকেই এই সংঘাত আমেরিকার জন্য বড় ধরনের চাপ ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।