
ভবানীপুরে তোলাবাজি, কাটমানি নেওয়া আর চলবে না। দুর্নীতিগ্রস্তদের ঠিকানা এখন জেল।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন মঞ্চ থেকে এমনই বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ভবানীপুরের বাসিন্দাদের অভয় দিয়েছেন। সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের সভামঞ্চ থেকে ভবানীপুরের মানুষদের কাছে তাঁকে জেতানোর জন্য ধন্যবাদ, কুর্নিশ জানিয়েছেন। ভবানীপুরে তৃণমূল আমলে তোলাবাজি, কাটমানি নেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। সেই বিষয়ে এবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাসিন্দাদের ভরসা দিয়ে শুভেন্দু বলেছেন, তোলাবাজি, কাটমানি, গুন্ডাভাতা ভবানীপুরে আর চলবে না। বাংলায় এখন ভয় আউট, ভরসা ইন।







