
বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআরের খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে বিধানসভা ভোটের প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগও। পুলিশ সূত্রে খবর, ৫ মে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব।
তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ছ’টি ধারায় এফআইআর দায়ের হয়েছে।





