গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda কাঁটাতারে তোরজোড় মালদায়, প্রয়োজনে নদীর চরে

    কাঁটাতারে তোরজোড় মালদায়, প্রয়োজনে নদীর চরে

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে তৎপর প্রশাসন। নদী যেখানে সরে গিয়ে চর তৈরি হয়েছে সেখানেও কাঁটাতার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    এজন্য নৌকায় করে নদীপথ পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা। এই নদীপথ ব্যবহার করেই অনুপ্রবেশকারীরা বারবার এদেশে ঢুকেছে। মালদার হবিবপুরের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসিডাঙা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমির মাপজোক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, হবিবপুর ব্লকের বিএলআর এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকও।

    ইতিমধ্যে ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২৬০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।