গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology উইন্ডোজ ১১ স্টার্ট মেনু বদলানোর সুযোগ

    উইন্ডোজ ১১ স্টার্ট মেনু বদলানোর সুযোগ

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স

    উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু ও টাস্কবার ইউজারদের পছন্দমতো সাজানোর জন্য কিছু বড় পরিবর্তন নিয়ে পরীক্ষা শুরু করেছে মাইক্রোসফট।উইন্ডোজ ইনসাইডারদের জন্য নিয়ে আসা এ নতুন আপডেটে স্টার্ট মেনুর আকার ছোট-বড় করার পাশাপাশি স্ক্রিনের যে কোনো প্রান্তে টাস্কবার সরিয়ে নেওয়ার সুবিধাও মিলবে।

    আগামী সপ্তাহের মধ্যে,এক্সপেরিমেন্টাল চ্যানেলে থাকা উইন্ডোজ ইনসাইডারদের জন্য এসব আপডেট চালু করছে কোম্পানিটি।উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু আকারে অনেক বড় ও ঘিঞ্জি হয়ে যাওয়া যদি কারো অপছন্দের কারণ হয় তবে এ নতুন ট্রায়ালে মেনুটির জন্য স্মল বা, ছোট এবং লার্জ বা বড় ভার্শনের অপশন পাওয়া যাবে।স্টার্ট মেনু সেটিংস থেকে ইউজার নিজের পছন্দের আকারটি বেছে নিলেই তা সব ডিসপ্লেতে একইভাবে সেট হয়ে থাকবে।এর আগে,গত বছরের নভেম্বরে এক আপডেটের পর উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু আকারে প্রায় দ্বিগুণ হয়েছে।পাশাপাশি, ইনসাইডারদের জন্য আসা নতুন আপডেটটিতে স্টার্ট মেনুর নির্দিষ্ট কিছু সেকশন বা অংশ, যেমন পিনড, রেকমেন্ডশন এবং অল, আলাদাভাবে চালু বা বন্ধের সুবিধা মিলবে। ফলে মেনুর অপ্রয়োজনীয় বিভিন্ন অংশ লুকিয়ে রেখে স্টার্ট মেনু ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও গোছানো যাবে।

    যেমন, কেউ যদি রেকমেন্ডেশন এবং অল অপশন দুটি বন্ধ করে দেন তবে স্টার্ট মেনুতে কেবল নিজের পিন করে রাখা অ্যাপগুলোই দেখতে পারেন। এ টগল বা কন্ট্রোল ফিচারগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য চালু হবে।