গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports পেদ্রোকে বাদ দিয়ে দুঃখ প্রকাশ 

    পেদ্রোকে বাদ দিয়ে দুঃখ প্রকাশ 

    0
    16
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কয়েকজন তারকা ফুটবলারের বাদ পড়া এবং নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন ঘিরে।

    চলতি সিজনে চেলসির হয়ে দুর্দান্ত পারফর্ম করা জোয়াও পেদ্রো জায়গা পাননি আনচেলত্তির দলে।প্রিমিয়ার লিগে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করা ফরোয়ার্ড ওপেন প্লে গোলদাতাদের তালিকায় ছিলেন আর্লিং হালান্ডের পরেই। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও করেছেন ৩ গোল।তবে পেদ্রোর বদলে কোচ কার্লো আনচেলত্তি ভরসা রেখেছেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো এবং বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানের ওপর। চলতি সিজনে থিয়াগো করেছেন ২২ গোল, আর রায়ানের গোল সংখ্যা ৫।পেদ্রোর পাশাপাশি বাদ পড়েছেন তার ক্লাব সতীর্থ আন্দ্রে সান্তোসও। মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেললেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার।২০২২ কাতার বিশ্বকাপ ২০২২-এ ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসনও জায়গা পাননি এবারের দলে। যদিও সিজনে ১০ গোল করেছেন তিনি, তবুও তরুণদের ওপর বেশি আস্থা রেখেছেন আনচেলত্তি।অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে নিয়েও গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত তাকেও রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।দল নির্বাচন নিয়ে আনচেলত্তি বলেছেন,এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া অত্যন্ত কঠিন ছিল।

    কারণ ব্রাজিলে ফুটবলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার স্তরটা অনেক উঁচুতে। যারা এই বছর সাথে থেকেও চূড়ান্ত দলে জায়গা পায়নি, তারা স্বাভাবিকভাবেই অসন্তোষ প্রকাশ করবে বা অখুশি হবে।