গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের ১৭ ঠিকানায় নোটিস, বেআইনি অংশ ভাঙতে ডেডলাইন

    অভিষেকের ১৭ ঠিকানায় নোটিস, বেআইনি অংশ ভাঙতে ডেডলাইন

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭ ঠিকানায় নোটিস দিল কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মা, বাবা, লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় এই নোটিস দেওয়া হয়েছে। বেআইনি অংশ ভাঙতে ৭ দিনের মধ্যে ডেডলাইন বেধে দেওয়া হয়েছে।

    হরিশ মুখার্জি রোডের একটি এবং কালীঘাট রোডের ২টি ঠিকানায় এই নোটিস দেওয়া হয়েছে। এছাড়া প্রেমেন্দ্র মিত্র সরণির ৩টি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির দুই ঠিকানায় নোটিস পৌঁছেছে। বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক নথি তলব করেছে পুরসভা। ১২১ কালীঘাট রোডের বাড়িতে ৭টি নোটিস পৌঁছেছে যার মধ্যে ৫টিই লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। অন্যটি শুধু লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে তিনটি প্রেমিসেসের অ্যাসোসিকে নোটিস ধরিয়েছে পুরসভা।

    ৬বি, ২৯এ, ২৯-সি তে নোটিস গিয়েছে। আর একটি বিল্ডিং ২৯ সি সেখানেও একটি নোটিস গিয়েছে অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। লতা এবাং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও দুটো নোটিস গিয়েছে। অর্থাৎ একটি গলিতে ৫টি নোটিস দিয়েছে পুরসভা।