
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি রোডের ১৮৮এ শান্তিনিকেতন বিল্ডিংয়ে লিফট, এসক্যালেটর বসানোর অনুমতি না থাকলে ভেঙে দেবে পুরসভা।
সেই ভাঙার খরচও বাড়ির ওনারের আদায় করবে পুরসভা। কলকাতা পুরসভার তরফে দেওয়া নোটিসে এমনটাই উল্লেখ রয়েছে। কলকাতা পুর আইনের ৪০০-র ১ ধারায় এই নোটিস দেওয়া হয়েছে বলে খবর। বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে তা আগামী ৭ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। অথবা কেন করা হল নিয়মের অন্যথা হল কেন জানাতে হবে। রাজ্যের পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি স্ক্যানারে উঠে আসে। একদিন আগেই বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল পুরস কমিশনারের কাছে চার জনের নামের তালিকা চাওয়া হয়েছিল। বেলেঘাটার রাজু নস্কর, তার ১৮টি সম্পত্তি, কসবার সোনা পাপ্পুর ২৪টি সম্পত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের নামে ১৪টি, নিজের নামে ৪, বাবার নামে আরও ৬ মোট ২৪টি সম্পত্তি।
জাভেদ খানের ছেলের নামে ৯০টি সম্পত্তির হদিশ মিলেছে। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এরা লুঠ করেছে। শান্তনু সিনহা, সুজিত বসু যেমন ভিতরে রয়েছে, আগামী দিনে সব দুর্নীতিবাজকে জেলে ঢোকানোর কাজ আইনি উপায়ে করবে বিজেপি।






