গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জাহাঙ্গিরের সিদ্ধান্ত ব্যক্তিগত, দায় এড়ালো তৃণমূল

    জাহাঙ্গিরের সিদ্ধান্ত ব্যক্তিগত, দায় এড়ালো তৃণমূল

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। জানিয়ে দিয়েছে তৃণমূল।

    ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে শুধু ফলতা বিধানসভাতেই তাঁদের দলের শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূল অফিস ভাঙচুর করা হয়েছে, জোরপূর্বক দখল করা হয়েছে অথচ বারবার অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন দেখেও না দেখার ভান করে চলেছে। কিন্তু তারপরেও দলীয় কর্মীরা অচল রয়েছেন। প্রশাসন, বিজেপির ভয়ভীতির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কেউ কেউ চাপের কাছে নতি স্বীকার করে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন বিজেপি, নির্বাচন কমিশন কোনও ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা।

    তবে ফলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তাই এই ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন।