গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চন্দ্রনাথ খুনে চতুর্থ গ্রেফতারি উত্তরপ্রদেশ থেকে

    চন্দ্রনাথ খুনে চতুর্থ গ্রেফতারি উত্তরপ্রদেশ থেকে

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার উত্তরপ্রদেশের ছাপ্পর রাজকুমার সিংকে গ্রেফতার করেছে সিবিআই। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্ত হাতে নেওয়ার পর এটাই সিবিআই-র প্রথম গ্রেফতারি।

    এর আগে রাজ্য পুলিশের তদন্তকারী দল বা সিট বিহারের বক্সার থেকে বিশাল শ্রীবাস্তব, উত্তরপ্রদেশ থেকে রাজ সিং এবং ময়াঙ্ক মিশ্রকে গ্রেফতার করে। সোমবার উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমারকে ছপ্পারে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছ থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজকুমারকে। রাজকুমার শ্যুটারদের মধ্যে একজন বলে মনে করা হচ্ছে। খুনের রাতে রাজকুমারও গুলি চালিয়েছিলেন বলে মনে করছে সিবিআই। মুজফফরনগরের পুলিশ সুপার সঞ্জয় বর্মা বলেছেন ফরিদাবাদ থেকে পালিয়ে হরিদ্বারের দিকে যাচ্ছিলেন অভিযুক্ত।

    সিবিআইয়ের ডিএসপি রাজেশ কুমারের নেতৃত্বে একটি দল উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই ছাপ্পার টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয় রাজকুমারকে।