
পার্ক সার্কাসে বিক্ষোভের নামে রবিবার অশান্তি ছড়ানোর অভিযোগে মূল অভিযুক্ত সহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ অভিযুক্তকে পার্ক সার্কাসে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ।
কোন গলিতে জমায়েত, কিভাবে আক্রমণ করা হয়েছে। অভিযুক্তদের এলাকায় নিয়ে এসে বোঝার চেষ্টা করে পুলিশ। রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে রবিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। পুলিশের দাবি বিক্ষোভ দেখানোর কোনও অনুমতিই ছিল না। ইতিমধ্যেই পার্ক সার্কাসকাণ্ডে অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আসানসোলে হামলাকারীদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করবে পুলিশ। প্রতিবাদের নামে আসানসোলে যে তাণ্ডব চলে তার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।




