গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেজরিকে আদালত অবমাননার নোটিস

    কেজরিকে আদালত অবমাননার নোটিস

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    বিচারপতি ডঃ স্বর্ণকান্ত শর্মার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর এবং অত্যন্ত বিদ্বেষমূলক পোস্টের অভিযোগ আম আদমি পার্টি, আপ-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আদালত অবমাননার নোটিস দিয়েছে দিল্লি হাই কোর্ট।

    কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং অন্যান্য আপ নেতাদেরকেও নোটিস দেওয়া হয়েছে বলে খবর। এর আগে বৃহস্পতিবারই দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, কেজরিওয়াল, মণীশ এবং অন্যন্য প্রথম সারির আপ নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করা হবে। বিচারপতি শর্মা জানান, তাঁর সম্পর্কে অত্যন্ত কুৎসামূলক, চরম অবমাননাকর ও মানহানিকর বিষয়বস্তু অনলাইনে প্রচার করা হচ্ছে, যা আসলে বিচারব্যবস্থার উপরে আক্রমণের শামিল। তবে তিনি স্পষ্ট করেছেন, আবগারি মামলার শুনানি অন্য বেঞ্চে হবে।

    কিন্তু আদালত অবমাননার মামলাটি তিনি নিজেই শুনবেন। এই পরিস্থিতিতে কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের আদালত অবমাননার নোটিস দিয়েছে দিল্লি হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন আপ-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, বিচারপতি শর্মা পক্ষপাতদুষ্ট। গান্ধীজির সত্যাগ্রহের পথ অনুসরণ করে বিচারপতি শর্মাকে তিনি বয়কটও করেন। জানিয়ে দেন, ওই বিচারপতির শুনানিতে তিনি আর উপস্থিত থাকবেন না।