
রাজ্য সরকারের বুলডোজার নীতির প্রতিবাদে এবার আন্দোলনে নামছে তৃণমূল। কালীঘাটে দলীয় বিধায়কদের বৈঠকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তপসিয়া, হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এভাবে জোর করে হকারদের উচ্ছেদ ওবং বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের দিন হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জে এই প্রতিবাদ কর্মসূচি হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হকারদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।
সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করার ডাকও দিয়েছেন তৃণমূল নেত্রী।




