
কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেত্রী দেবলীনা বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭ ঠিকানায় নোটিস দিয়েছে কলকাতা পুরসভা।
এই আবহে দেবলীনা বিশ্বাসের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর রাজনৈতিক কারণ দেখিয়ে বরো চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। যে চিঠিটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে দেবলীনা বিশ্বাস ১৯ মে হাতে লেখা একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সির তথা বরো ৯-র চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস। তিনি চিঠিটি কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে পাঠিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন সাধারণ কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তাঁর পদত্যাগপত্র দ্রুত গ্রহণ করার আবেদনও জানিয়েছেন।







