গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs শাহজাহানকাণ্ডে গ্রেফতার ২ তৃণমূল নেত্রী

    শাহজাহানকাণ্ডে গ্রেফতার ২ তৃণমূল নেত্রী

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইডি-র অফিসারদের হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে সোনারপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪-র ৫ জানুয়ারি, রেশন কেলেঙ্কারির তদন্তে বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি।
    সেখানে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। ইডির ওপর হামলার ঘটনার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। একে একে গ্রেফতার করা হয় হামলায় জড়িতদের।
    তবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় এবং সন্দেশখালি ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দার। ন্যাজাট থানার পুলিশ এবং দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে দই মহিলা তৃণমূল নেত্রীকে গ্রেফতার করেছে।