গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ভোট হিংসা-হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

    ভোট হিংসা-হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

    0
    13
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোট পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। বি আর আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসেছেন তাঁরা।
    পুলিশের ভূমিকা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। তৃণমূল বিধায়কদের বক্তব্য যেভাবে নতুন সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। যেভাবে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করা হয়েছে। দোকানপাট লুঠ করা হয়েছে, পাড়ায় ফিরতে দেওয়া হচ্ছে না। অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। উল্টে পুরনো মামলায় তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
    পুনর্বাসন ছাড়া যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়করা।