গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ‘বন্ধ’ মোদীকে স্বাগত মেলোনির, কলোসিয়ামের সামনে সেলফিও

    ‘বন্ধ’ মোদীকে স্বাগত মেলোনির, কলোসিয়ামের সামনে সেলফিও

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    রোমে পৌঁছতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রাতের কলোসিয়ামের সামনে মোদীর একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সেই পোস্টেই নরেন্দ্র মোদীকে বন্ধ বলে উল্লেখ করেছেন মেলোনি।

    ৫ দিনের বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে শেষে রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী। রোম সফরে দুই দেশই নিজেদের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নতি করতে চাইবে। চলতি বছরের শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক বাণিজ্যচুক্তি করছে ভারত। ২০০৪-র জুনে জি সেভেন শীর্ষ সম্মেলনের পর এটা নরেন্দ্র মোদীর প্রথম সফর। ভিলা ডোরিয়া পামফিলিতে ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধির করার ক্ষেত্রে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে ২০২৯-এ এই বাণিজ্যের পরিমাণ ২ হাজার কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। শুধ দ্বিপাক্ষিক বৈঠক নয়, শিল্পপতিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

    এছাড়া পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিষয় আলোচনা হতে পারে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। মেলোনি ছাড়াও সেদেশের প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।