গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs প্রোমোটারকে হামলায় গ্রেফতার দেবরাজ-ঘনিষ্ঠ

    প্রোমোটারকে হামলায় গ্রেফতার দেবরাজ-ঘনিষ্ঠ

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রোমোটারের ওপর হামলার অভিযোগ তৃণমল নেতা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ। অমিত চক্রবর্তী ওরফে ননী বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।

    প্রোমোটারের ওপর হামলা সহ একাধিক অভিযোগের ভিত্তিতেই অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরবেলা তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে একই ঘটনায় গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ আরও দুজন। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নাম।

    অভিযোগ বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় এক প্রোমোটারের কিশোর হালদারের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অমিত চক্রবর্তীর বিরুদ্ধে। এরপরেই গ্রেফতার করা হয়েছে অমিত চক্রবর্তীকে।