গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরান যুদ্ধ চিরস্থায়ী হবে না : জেডি ভ্যান্স

    ইরান যুদ্ধ চিরস্থায়ী হবে না : জেডি ভ্যান্স

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধীনীতি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে না। 

    তিনি বলেন, আমেরিকা দ্রুত কাজ শেষ করে সেনাদের দেশে ফিরিয়ে আনবে। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তিনি এই দায়িত্ব পালন করেন। আলোচনায় তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি রক্ষা করেন এবং তুলনামূলক শান্তভাবে বক্তব্য রাখেন।তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় পুলিশের ওপর হামলার দায়ে দণ্ডিতদের সরকারি অর্থে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা নাকচ করেননি।পাশাপাশি পোল্যান্ডে মার্কিন সেনা কমানোর বিষয়ে ইউরোপের উদ্বেগকে অতিরঞ্জিত বলেছেন এবং ট্রাম্পের শেয়ার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন,ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান না হলে পরিস্থিতি কিছুটা বাড়তে পারে, তবে এটি আমেরিকার দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য ক্ষতিকর নয়। তিনি আরো বলেছেন, এটা কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়। আমরা কাজ শেষ করে ঘরে ফিরব। হোয়াইট হাউসের ব্রিফিংরুমকে এই মাসে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের অনানুষ্ঠানিক মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

    এর আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সেখানে বক্তব্য রেখে ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, মার্কো ঠিক বলেছেন, এখানে সত্যিই বিশৃঙ্খলা চলছে।