গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports ২২ বছর পর প্রিমিয়ার লিগ আর্সেনালের

    ২২ বছর পর প্রিমিয়ার লিগ আর্সেনালের

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। ট্রফি দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।

    বোর্নমাউথের মাঠে ১-১ গোলের ড্রয়ে স্বপ্নভঙ্গ পেপ গার্দিওলার দলের, আর তাতেই উৎসবে মেতেছে উত্তর লন্ডনের ক্লাবটি।ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে প্রথমার্ধেই বড় ধাক্কা খায় তারা। বোর্নমাউথের হয়ে ইলি জুনিয়র কোপি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না।শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরান। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে সিটির সংগ্রহ দাঁড়ায় ৭৮ পয়েন্টে। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। ফলে শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের ট্রফি।এটি ক্লাবটির ইতিহাসে ১৪তম লিগ ট্রফি । ইংলিশ ফুটবলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। শেষ ২০০৩-০৪ সিজনে অপরাজিত থেকে ট্রফি জিতেছিল গানাররা। এরপর কেটে গেছে দু’ যুগেরও বেশি সময়। অবশেষে মিকেল আরতেতার হাত ধরে আবারও লিগ সিংহাসনে ফিরল আর্সেনাল।এই সাফল্যের পেছনে পরোক্ষ নায়ক হয়ে উঠেছেন বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা।আরতেতার ছোটবেলার বন্ধু ইরাওলার দল সিটিকে রুখে দিয়ে শুধু বন্ধুকেই উপহার দেননি, নিজেদের ক্লাবের ইতিহাসেও লিখেছেন নতুন অধ্যায়।

    এই ড্রয়ের সুবাদে আগামী সিজনে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ।এমনকি তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও জেগে উঠেছে।