গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Kolkata বালিপাচারে এডিএমের হাজিরা, ছাতনায় বালি খাদানে বুলডোজারও

    বালিপাচারে এডিএমের হাজিরা, ছাতনায় বালি খাদানে বুলডোজারও

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বালিপাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মালদা জেলা পরিষদের এডিএম আনসার শেখ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রামে এডিএম পদে থাকার সময় বালি পাচার চলত।
    বালিপাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করা  হয়েছে আনসার শেখকে। মোথাবাড়িকাণ্ডে তাঁকে শো কজও করা হয়েছিল। এদিকে ছাতনায় অবৈধ বালি খাদান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে ছাতনার আড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় কাকি গ্রামের কাছে অবৈধ নির্মাণ প্রশাসনের সহায়তায় ভেঙে দিয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে জমি দখল করে দীর্ঘ কযে বছর ধরে কারবার চলছিল। এর আগে প্রশাসনকে জানানো হলেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হত। মঙ্গলবার রাতে বিধায়ক নিজে ওই অবৈধ বালি খাদানে হানা দেন। এরপর সেখানে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন মাত্র ২ কিলোমিটার দূরে বালি খাদান থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি আগের সরকারের সময়।
    নদীর ওপর রাস্তা তৈরি করে চলেছে অবৈধ বালি কারবার। এবার আর এসব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।