গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International জঙ্গলের আইন: পুতিনকে পাশে নিয়ে জিনপিংয়ের বার্তা

    জঙ্গলের আইন: পুতিনকে পাশে নিয়ে জিনপিংয়ের বার্তা

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্ব আবারও জঙ্গলের আইনের যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে তিনি চীন-রাশিয়া সম্পর্ককে বিশ্বজুড়ে স্থিতিশীলতার অন্যতম শক্তি হিসেবে তুলে ধরেছেন।

    বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়ে এসব কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট। মাত্র কয়েকদিন আগেই একই শহরে সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। সারিবদ্ধ চীনা সেনাদের উপস্থিতিতে শিশুরা রুশ ও চীনা পতাকা নাড়িয়ে চীনা ভাষায়,স্বাগতম, স্বাগতম বলে স্লোগান দেয়।দৃশ্যটি অনেকটাই মনে করিয়ে দেয় গত সপ্তাহে ট্রাম্পের বেজিং সফরের কথা।তখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতারা বাণিজ্য, বিনিয়োগ, তাইওয়ান ও ইরান সংকটসহ নানা ইস্যুতে আলোচনা করেছিলেন। জানা গেছে প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিন প্রথমে সীমিত পরিসরে বৈঠক করেছেন, যেখানে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।এরপর প্রযুক্তি, বাণিজ্য, বৈজ্ঞানিক গবেষণা ও মেধাস্বত্বসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন দুই নেতা। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এর মধ্যে ২৫ বছর আগে স্বাক্ষরিত চীন-রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টিও ছিল।

    চুক্তি স্বাক্ষরের পর শি জিনপিং বলেছেন, বেজিং ও মস্কোর সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে। আন্তর্জাতিক অঙ্গনে একতরফা জবরদস্তির বিরুদ্ধে দুই দেশকে একসঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।