
ফলতায় পুনর্নির্বাচনের দিনই গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ সইদুলকে। ৪ মে বিজেপির বিজয়মিছিলে হামলার অভিযোগ উঠেছিল সইদুলের বিরুদ্ধে।
জানা গিয়েছে ৪ মে বিকেলে স্বর্ণকার পাড়ায় বিজেপির বিজয় মিছিল চলাকালীন হামলা চালায় সইদুল ও তার দলবল। রড, বশ লাঠি নিয়ে মারধরের পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুরও করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দিনের হামলার ঘটনায় মূল অভিযুক্ত সইদুলকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পিছনে জাহাঙ্গির খানের হাত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।





