গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs ভোটের লাইনে আগের ভয়ের অভিজ্ঞতা স্মরণ ভোটারদের

    ভোটের লাইনে আগের ভয়ের অভিজ্ঞতা স্মরণ ভোটারদের

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলের শাসনে ফলতায় ভয়ের ভোটের অভিজ্ঞতা শোনালেন ভোটের লাইনে দাঁড়ানো মানুষজন। বিভিন্ন বুথে লাইনে দাঁড়ানো মানুষজন বলছেন এবার তো উৎসবের মেজাজে ভোট হচ্ছে।

    কিন্তু দীঘ ১৫ বছর এই পরিস্থিতি ছিল না। কেউ কেউ বলছেন ১৫ বছর ভোেটই দিতে পারেন নি। কেউ আবার বলেছেন ভোট দিতে এলেও জাহাঙ্গির বাহিনীর নির্দেশ মত ভোট দিতে হত। না দিলেই জুটত খুনের হুমকি, মারধর। বুথের ভিতর বসে থাকত তৃণমূলের গুন্ডাবাহিনী। ইভিএমে লাগিয়ে দেওয়া হত টেপ, সুগন্ধি।।

    ভোট দিয়ে বেরনোর পর হাতে সুগন্ধী রয়েছে কিনা যাচাই করা হত। বুথে লাগানো থাকত স্পাই ক্যামেরা। কে কোথায় ভোট দিচ্ছে নজর রাখত জাহাঙ্গির বাহিনী।