গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology আবারও স্মার্ট চশমার বাজারে গুগল

    আবারও স্মার্ট চশমার বাজারে গুগল

    0
    8
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গুগল গ্লাসের ব্যর্থতার এক দশক পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির হাত ধরে আবারও স্মার্ট চশমার বাজারে ফিরছে টেক জায়ান্ট গুগল। আগামী শরতেই বাজারে আসতে যাওয়া এ চশমায় গুগলের এআই জেমিনাইয়ের সুবিধা থাকবে। 

    এসব চশমার ফ্রেমে থাকবে একটি ছোট ক্যামেরা এবং দু’ হাতলে থাকবে ছোট স্পিকার, যার সাহায্যে ইউজাররা গুগলের জেমিনাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এসব চশমা প্রথমবারের মতো প্রকাশ্যে আনে গুগল। এসব স্মার্ট চশমা ওয়ারবি পার্কার এবং জেন্টল মনস্টার-এর নকশা করা দুটি ভিন্ন ডিজাইনে পাওয়া যাবে।এর আগে, ২০১৩ সালে গুগল গ্লাস বাজারে এলেও চড়া দাম ও প্রাইভেসির আশঙ্কায় সমালোচনার মুখে পড়েছিল। ফলে চালু হওয়ার সাত মাসের মাথায় তা বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হয় গুগল।এবারের আয়োজনে গুগলের একজন কর্তা শাহরাম ইজাদি বলেছেন, নতুন এসব স্মার্ট চশমার কারণে ইউজারদের আর ফোন হাতে ধরে রাখতে এবং বারবার মাথা নিচু করে স্ক্রিনের দিকেও তাকাতে হবে না।গুগল বলেছে, আধুনিক এসব স্মার্ট চশমা অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় ডিভাইসেই অনায়াসে কাজ করবে। স্ক্রিনে কিছু দেখানোর বদলে জেমিনাই সারা দিন আপনার কানে কানে ব্যক্তিগতভাবে কথা বলে আপনাকে সাহায্য করবে, ঠিক এভাবেই এসব চশমা তৈরি হয়েছে।

    উল্লেখ্য গুগল চশমার এমন এক উন্নত ভার্সন নিয়েও কাজ করছে, যা কেবল অডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর লেন্সেই থাকবে বিশেষ ডিসপ্লে। ফলে ইউজাররা সরাসরি লেন্সের পর্দায় বিভিন্ন টেক্সট ও তথ্য দেখতে পাবেন। তবে ডিসপ্লেওয়ালা এ চশমাটি এখনই বাজারে আসছে না।