
২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনী। ভোেট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অক্টোবর পর্যন্ত বাহিনী মোতায়েন থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ১৬ মে চিঠি দিয়েছিল রাজ্য।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ, ৫০ কোম্পানি আইটিবিপি এবং ৫০ কোম্পানি এসএসবি- জওয়ান মোতায়েন থাকবে।







