
এসআইআর পর্বে ভোটার তালিকায় একসময় নিজেকে মৃত দেখে শ্মশানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই কাউন্সিলরকেই এবার মারধরের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
হুগলির ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর সূর্য দে-কে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর এক ব্যক্তিকে বেধড়ক মারধরের পুরনো অভিযোগে ডানকুনি থানার পুলিশ সূর্য দে-কে গ্রেফতার করেছে। এদিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপমারি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তাপস মণ্ডলের বিরুদ্ধে জমি-ভেড়ি দখল, তোলাবাজি সাহ একাধিক অভিযোগ রয়েছে। ২০২১-র ভোেট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।







