গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পরমের ‘রগড়ানি’ পোস্টে স্বস্তিকার সম্মতিতে থানায় অভিযোগ

    পরমের ‘রগড়ানি’ পোস্টে স্বস্তিকার সম্মতিতে থানায় অভিযোগ

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক। ২০২১ সালে করা এই পোস্টের জেরেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাতে সম্মতি জানানোয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ‘গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

    এই দুই অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনেছেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি ২০২১-র ২রা মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। সেদিন বিকেলে তৃণমূলের জয়ের পরেই এই পোস্ট করেছিলেন পরমব্রত। হোক হোক বলে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকাও। আইনজীবী জয়দীপ সেনের দাবি এই পোস্টের এক ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় নৃশংসভাবে খুন হয়ে যান বিজেপি কর্মী অভিজিৎ সরকার।

    এরপর পরেও একের পর এক অন্তত ৫০ জন বিজেপি কর্মী সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি এই ধরণের পোস্টে তৃণমূল কর্মীদের একাংশ উৎসাহিত হয়ে গণহত্যা চালিয়েছে।