গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata সোনা পাপ্পু মামলা : কলকাতা-৯ জেলায় ইডির অভিযান 

    সোনা পাপ্পু মামলা : কলকাতা-৯ জেলায় ইডির অভিযান 

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সোনা পাপ্পু মামলায় ইডি-র তদন্তের মাঝেই সাত সকালে কলকাতা সহ রাজ্যের ৯ জেলায় একযোগে ইডির হানা। জমি দুর্নীতির তদন্তে কসবা, চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিটে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা ।

    চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ী, রয়ে়ড স্ট্রিটে একটি হোটেল ও কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারীরা অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। চক্রবেড়িয়ার  এই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে সূত্রের খবর ।  আর এদিকে, সোনা পাপুর মামলায়  প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের যোগ পেতেই মুর্শিদাবাদের কান্দিতে প্রাসাদোপম বাড়িতেও  তল্লাশি অভিযানে যায় ইডি।  ইডি অভিযানে পৌঁছলে, ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় ইডির তদন্তকারীদের। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করার পরেও কেউ দরজা না খোলায় গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডির আধিকারিকেরা। তার পর শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি শান্তনুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।  ইডি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করার পরেই তাঁর বিশাল বাড়ি নিয়ে কৌতূহল তৈরি হওয়ায় তাঁর এই বাড়িতে হানা দেয় ইডি- আধিকারিকেরা। এদিকে, আধা সেনার ঘেরাটোপে সোনা পাপ্পুর পার্ক স্ট্রিট অফিসেও তল্লাশি চালায় ইডি।

    এমনকি সোনা পাপ্পু একাধিক সংস্থার সঙ্গেও লেনদেনে জড়িত ছিল , এমনই তথ্য উঠে এসেছে ইডির জেরায়। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই অভিযানে নামে ইডির আধিকারিকেরা।