অদিতি-দেবরাজদের রক্ষায় বিকাশ, সব তথ্য দিতে হবে রাজ্যকে

0
27
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

১৯ জুন পর্যন্ত রক্ষাকবচ পেলেও অদিতি মুন্সি এবং দেবরাজ-র বিরুদ্ধে আনা সম্পত্তি সংক্রান্ত সব অভিযোগের তথ্য রাজ্যকে দিতে বলেছে আদালত।

আয় বহির্ভূত সম্পত্তি এবং হলফনামায় সঠিক আয় না দেখানোর অভিযোগ তুলে তাঁদের গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক গায়িকা অদিতি মুন্সি ও তাঁর স্বামী বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তাঁরা আগাম জামিনেরও আবেদন করেন। সেই মামলায় অদিতি এবং দেবরাজের হয়ে সওয়াল করেছেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য এবং রাজ্যের হয়ে পাল্টা সওয়াল করেন অতিরিক্ত অ্যাডবোকেট জেনারেল রাজদীপ মজুমদার। রাজ্যের তরফে বলা হয় নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন দুজন। নিবাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর জন্য এসব করেছেন। তাঁদের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়। পাল্টা অদিতি দেবরাজের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন সম্পত্তি হস্তান্তন করা অপরাধ নয়। আয় বহির্ভূত সম্পত্তি থাকলে তা খতিয়ে দেখুক আয়কর দফতর।

তাঁর যুক্তি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নির্বাচনী অপরাধের মামলা হয়েছিল। সেই মামলা এখনও ঝুলে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ১৯ জুন পর্যন্ত অদিতি, দেবরাজদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেয় আদালত।