গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে 

    স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে 

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অবশেষে স্বস্তির আশ্বাস মিললো বঙ্গবাসীর। আগামী সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ভিজবে কলকাতাও।
    দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী ২৮ মে, বৃহস্পতিবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার এবং শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের জন্য। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ওই সমস্ত জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। কিন্তু গরমে স্বস্তি মিলছে না এখনই। বৃষ্টির সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরমের অস্বস্তি জারি থাকবে। এ ক্ষেত্রে আলাদা করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কথা উল্লেখ করা হয়েছে।উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    অতি ভারী বৃষ্টি  হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এ ছাড়া, দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।