গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ১০ দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম

    ১০ দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম। শনিবার থেকেই দেশ জুড়ে দাম বাড়ল পেট্রল ও ডিজ়েলের। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় বার বৃদ্ধি করা হয়েছে পেট্রল ও ডিজ়েলের দাম।
    শনিবার থেকে পেট্রলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম লিটারে ৯১ পয়সা বাড়ানো হয়েছে।চলতি মাসের ১৬ তারিখে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছিল। এর পরে গত ১৯ তারিখে দুই জ্বালানিতেই লিটার প্রতি ৯০ পয়সা দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলি। আর, শনিবার থেকে আবার দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে গত ১০ দিনের মধ্যে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম, বিভিন্ন শহরে অন্তত ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে সঙ্কট দেখা দিয়েছে জ্বালানিতে।
    দেশে জ্বালানি , বিশেষ করে পেট্রল -ডিজ়েলের কোন সমস্যা নেই বলে দাবি করেছিল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। তবে পেট্রল -ডিজ়েলের দাম যে আরও বাড়তে পারে তার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এর জেরে চলতি মাসেই এখনও পর্যন্ত তিন বার বৃদ্ধি করা হয়েছে পেট্রল -ডিজ়েলের দাম।