গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology মাটির নিচে জলের লিকেজ শনাক্তে এআই প্রযুক্তি

    মাটির নিচে জলের লিকেজ শনাক্তে এআই প্রযুক্তি

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    জল অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে ব্রিটেনের জল সরবরাহকারী এক কোম্পানি।টেমস ওয়াটার নামের কোম্পানিটি স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে মাটির নিচের অদৃশ্য জলের লিকেজ দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করার দাবি করেছে।

    কোম্পানিটি বলেছে, নতুন এআই প্রযুক্তির সাহায্যে প্রতিদিন প্রায় ১০ কোটি লিটার পর্যন্ত জল অপচয় বা লিকেজ রোধ করা সম্ভব হবে। ব্রিটেনের উইল্টশায়ার কাউন্টির সুইনডন ও এর আশপাশের বেশিরভাগ এলাকায় পানি সরবরাহের দায়িত্বে থাকা টেমস ওয়াটার এ নতুন উদ্যোগটি নিয়েছে।মাটির আর্দ্রতা ও মাটির ভেতরের নড়াচড়া শনাক্ত করতে তারা অরিজিন টেক নামের এক কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে, যেখানে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহৃত হবে। ব্রিটেনের পরিবেশ বিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট এজেন্সি’র তথ্য অনুসারে,দেশটিতে সরবরাহ করা জলের প্রায় ১৯ শতাংশই গ্রাহকদের কাছে পৌঁছানোর আগে পাইপ ফুটো বা লিকেজের কারণে অপচয় হয়।অরিজিন টেক-এর সহ-প্রতিষ্ঠাতা জন মার্সডেন বলেছেন, তাদের বিভিন্ন স্যাটেলাইট প্রতি ছ’ দিনে প্রায় একবার সুইন্ডন এলাকার ওপর দিয়ে যায় এবং যেসব জায়গায় জল লিকেজের ঝুঁকি রয়েছে মানচিত্রে সেগুলো নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দু হিসেবে চিহ্নিত করবে।পরীক্ষামূলক সময় পার করার পর কোম্পানি দুটি এখন আগামী ১৩ মাসের জন্য যৌথভাবে কাজ করছে।জন মার্সডেন বলেছেন, মাটির নিচে লুকিয়ে থাকা জলের বিভিন্ন অদৃশ্য লিকেজ, যা খালি চোখে খুঁজে পাওয়া খুবই কঠিন তা শনাক্ত করতে এ প্রযুক্তি মানুষের চেয়ে কম করে হলেও পাঁচ গুণ দ্রুত কাজ করবে।

    এ প্রযুক্তিতে একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে লিকেজের সুনির্দিষ্ট পয়েন্ট বা অবস্থানসহ মানচিত্র তৈরি করা হয়, যা দেখে টেমস ওয়াটারের কর্মীরা সহজেই উদ্যোগ নিতে পারবেন।