
কর্মসংস্থান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিতে বেশ কয়েক বছর ধরে নিয়মিত রোজগার মেলা করছেন প্রধানমন্ত্রী। শনিবার এমনই এক রোজগার মেলায় ৪৭ শহরে ৫১ হাজার যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের বিভিন্ন স্তরে চাকরি পেয়েছেন ওই ৫১ হাজার চাকরিপ্রার্থী। ওই রোজগার মেলা থেকেই মোদি দাবি করেছেন, আজ বহু সেক্টরে ভারত সরকার ও বেসরকারি সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। তাতে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। গ্রাম, ছোট শহর এবং দূরদূরান্তের এলাকা যখন উন্নয়নে শামিল হয়, তখনই প্রকৃত উন্নয়ন হয়। যে দেশের যে কোনও প্রান্তে ১০০ কিলোমিটার গেলেই দেখবেন কোনও না কোনও সরকারি কাজ হচ্ছে। আপনারা যারা সরকারি চাকরি করবেন তাঁদের কাজই হবে মানুষের জীবনযাত্রা সহজ করা।
ইজ অফ ডুয়িং বিজনেস বাড়ানো। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আসছে নতুন নিয়োগ আইন। বিরোধীরা বলেন মোদি জমানায় দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। পরিসংখ্যান বলছে, তাঁর আমলে বেকারত্ব সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রোজগার মেলা থেকে সম্পূর্ণ উলটো দাবি করলেন। প্রধানমন্ত্রীর দাবি, কর্মসংস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি নিজে শহরাঞ্চলে দ্রুত পিএনজি সংযোগ করার জন্য কলের মিস্ত্রি পর্যন্ত পাননি।







