গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National গরুকে জাতীয় পশুর স্বীকৃতি, সরব আজমেঢ় শরিফের মৌলবি

    গরুকে জাতীয় পশুর স্বীকৃতি, সরব আজমেঢ় শরিফের মৌলবি

    0
    4
    ছবি সৌজন্যে :ফেসবুক

    গো-হত্যায় যোগ থাকার সন্দেহে মুসলিমদের গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আজমেঢ় শরিফের মৌলবি সৈয়দ সারেয়ার চিস্তি। গরুকে জাতীয় পশুর স্বীকৃতির আবেদন জানিয়েছেন তিনি।

    কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে তাঁর আরও আর্জি, গরুকে জাতীয় পশুর মর্যাদার পাশাপাশি দেশের সর্বত্র গোহত্যা ও ধর্মীয় পরব উপলক্ষে বলিদানের জন্য গরু বিক্রিও নিষিদ্ধ করা হোক। গোমাংস রপ্তানিতেও নিষেধাজ্ঞা চান তিনি। এদিকে,২৮ মে ইদ-উল-আজহা পালিত হচ্ছে সারা দেশে। সেই প্রেক্ষাপটে চিস্তির মতো শীর্ষ ধর্মগুরুর এহেন আবেদন শোরগোল ফেলে দিয়েছে।

    তিনি বলেছেন, হিন্দুদের কাছে গরুর গভীর ধর্মীয় গুরুত্ব আছে বলে তার যথাযথ সম্মান ও সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডেকে গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দিতে বিল আনার আবেদন করেছেন চিস্তি। বলেছেন, এমন বিলে কারা সমর্থন, কারাই বা আপত্তি তোলে, তা জানা জরুরি। এ ব্যাপারে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত। মুসলিমরা এমন উদ্যোগ স্বাগত জানাবে বলেও জানিয়েছেন আজমেঢ় শরিফের মৌলবি সৈয়দ সারেয়ার চিস্তি।