গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বেআইনি নির্মাণ, ১০ দিনের সময় চাইলেন অভিষেকের আইনজীবী

    বেআইনি নির্মাণ, ১০ দিনের সময় চাইলেন অভিষেকের আইনজীবী

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতা পুরসভার কাছে ১০ দিনের সময় চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস। শনিবার পুরসভার বিল্ডিং বিভাগকে চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছে বলে বিষয়টি স্পষ্ট করেছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮এ হরিশ মুখার্জি রোডে বাড়ি সহ ১৭ঠিকানায় নোটিস দিয়েছে পুরসভা। বাড়ির মালিক অবৈধ অংশ না ভাঙলে পুরসভা নিজের থেকে ভেঙে দেবে। শুধু তাই নয় ভাঙার খরচও বাড়ির ওনারকে দিতে হবে। শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত প্রশ্নে ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাড়ির কোন অংশ অবৈধ, সেটা নির্দিষ্ট করে বলা হোক, তারপর উত্তর দেবেন।

    কলকাতা পুরসভার তরফে ৪০১ ধারায় নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলোর অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নিমাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।