গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata অনুপ্রবেশকারীদের রাখতে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার

    অনুপ্রবেশকারীদের রাখতে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরি করতে বলা হয়েছে।

    বেআইনিভাবে ভারতে বসবাসকারী যাদের ধরা হবে তো বটেই যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে। পাশাপাশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা বেআইনিভাবে বসবাস করছেন তাদেরও ঠিকানা হবে ওই হোল্ডিং সেন্টারে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন সিএএ অন্তর্ভুক্ত নন তাঁদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দিতে। বিএসএফ তাঁদের ডিপোর্ট করবে। এরপরেই রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের এই মর্মে স্বরাষ্ট্র দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে।