গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইনজুরি : বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা

    ইনজুরি : বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপ শুরুর আগে রক্ষণভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। একের পর এক ডিফেন্ডারের চোটে এবার স্কোয়াড পরিকল্পনাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

    স্কালোনি বিশ্বকাপ স্কোয়াডে আটজনের বদলে ন’জন ডিফেন্ডার রাখার কথা ভাবছেন। কারণ, দলের রক্ষণভাগে চোট সমস্যা ক্রমেই বাড়ছে।বর্তমানে ইনজুরির কারণে অনিশ্চয়তায় রয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। এ ছাড়া ফিটনেস সমস্যায় ভুগছেন গঞ্জালো মন্টিয়েলও।এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তাই অতিরিক্ত একজন ডিফেন্ডার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

    চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই রক্ষণভাগের চোট সমস্যা কোচিং স্টাফের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।