গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Darjeeling শিলিগুড়ির মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সরাসরি শঙ্কর’

    শিলিগুড়ির মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সরাসরি শঙ্কর’

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রবিবার সকালে বেঞ্চ পেতে মানুষের অভাব অভিযোগ শুনেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর এই কমসচির নাম দেওয়া হয়েছিল সরাসরি শঙ্কর। রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে কর্মসূচির সূচনা হয়েছে।

    স্থানীয়রা বলছেন শিলিগুড়ির মানুষদের কাছে এই ছবিটা প্রথম। সরাসরি বিধায়কের সঙ্গে কথা বলতে পেরে, অভিযোগ জানাতে পেরে খুশি স্থানীয়রা। মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। বাসিন্দাদের অভিযোগ নোটও করেছেন তিনি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন মাসে একদিন তিনি নিজের বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি করবেন। শঙ্কর ঘোষ আরও বলেছেন ১৫ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে।

    কিন্তু তা ১৫ দিনে পরিষ্কার করা সম্ভব নয়। প্রত্যেকের অভাব অভিযোগ নোট করা হয়েছে। তাদেরকে একটু সময়ও দিতে অনুরোধ করেছেন। যতটা সম্ভব তিনি মানুষের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।