গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলার আকাশে মার্কিন মহড়া

    ভেনেজুয়েলার আকাশে মার্কিন মহড়া

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    সাম্প্রতিক ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া চালিয়েছে আমেরিকা। চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর ভেনেজুয়েলাতে এটিই প্রথম সামরিক মহড়া।

    ওই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল। ভেনেজুয়েলা সরকার বলেছে, সম্ভাব্য চিকিৎসা জরুরি অবস্থা বা দুর্যোগ মোকাবিলায় উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়ার অনুমতি দেওয়া হয়েছিল।

    এতে দুটি এমভি-২২বি অসপ্রে বিমান আমেরিকার দূতাবাসের কাছে অবতরণ করে এবং কয়েকটি জাহাজ ক্যারিবীয় সাগর হয়ে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়। এদিকে এক বিবৃতিতে আমেরিকার দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে ‘ভেনেজুয়েলার স্থিতিশীলতা’ নিশ্চিত করার ক্ষেত্রে। আমেরিকার সাউদার্ন কমান্ডের প্রধান ফ্রান্সিস ডোনোভান একটি অসপ্রে বিমানে করে কারাকাসে যান এবং সেখানে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।