গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আমেরিকার থেকে ৪৮ লক্ষ কোটি টাকার পণ্য কিনবে ভারত

    আমেরিকার থেকে ৪৮ লক্ষ কোটি টাকার পণ্য কিনবে ভারত

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত সফরে এসে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো জানিয়েছেন, আমেরিকান পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

    ৫০ হাজার কোটি মার্কিন ডলারের ,ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ লক্ষ কোটি টাকা মার্কিন পণ্য কিনবে তারা। ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক পথ সুগম করার ক্ষেত্রে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের প্রশংসা করেন রুবিয়ো। একই সঙ্গে জানিয়েছেন, সার্জিও ছাড়াও মার্কিন কূটনীতিকদের ভূমিকাও প্রশংসনীয়। এক্স পোস্টে রুবিয়ো লিখেছেন, আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।উল্লেখ্য, চার দিনের সফরে ভারতে এসেছেন রুবিয়ো। দিল্লিতে সেবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করেছেন মার্কিন বিদেশসচিব।

    সেই বৈঠকে যেমন ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, তেমনই উঠেছে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গও।বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, রুবিয়োর সঙ্গে ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও। জ্বালানির সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার বিষয় নিয়েও কথা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে হোয়াইট হাউসে যাওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো।