
ফলতার পুনর্নির্বাচনে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে সিপিএম। মূল লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির থাকলেও পুনর্নির্বাচনের কিছুদিন আগেই ভোটের ময়দান থেকে সরে দাড়ায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
ভোটের দিনও কার্যত তৃণমূল প্রার্থীকে এলাকায় দেখা যায়নি। ভোটের ফল বেরতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মণ্ডহারবার মডেল মুখ থুবড়ে পড়েছে। একসময়ের ফলতার ত্রাস। নিজেকে পুষ্পা বলে দাবি করা সেই জাহাঙ্গির খান সিপিএম, কংগ্রেসের থেকেও পিছনে।
এমনকি নিজের জামানতটাও বাঁচাতে পারেননি তিনি। যেখানে দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি ৪০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন। সেখানে জাহাঙ্গির খান ১০ হাজারও ভোট পাননি।







