গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের হার-বার মডেল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর পোস্ট

    তৃণমূলের হার-বার মডেল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর পোস্ট

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ডায়ণ্ডহারবার মডেল এখন তৃণমূলের হার-বার মডেল। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার জয় স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    সরাসরি নাম না নিয়েও ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন তিনি। জয়ের জন্য ফলতাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন দেবাংশু পাণ্ডাকেও। শুভেন্দু অধিকারী আরও লিখেছেন প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত এমন কোনও অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কন্ঠরোধ করতেও কোনও কসুর করেনি। খোঁচা দিয়েছেন বাঘের ছাল পরা বিড়াল বলে। ফলস্বরূপ বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল।

    ১৫ বছর পর যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়েছেন তখন আসল বাস্তব প্রকাশিত হয়েছে।