যাদের দিয়ে নির্বাচনে কারচুপি করিয়েছে, তাদেরকেই পুরস্কার স্বরূপ নতুন সরকারে নিয়োগ করা হয়েছে। ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ করেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত-র অন্তর্ভুক্তি নিয়ে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচনের আগে এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সৃষ্টি করেছেন। ভোটের আগে তৃণমূলের পোলিং এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। ডিএম, এসপিদের ধমকেছেন। যা ইচ্ছে তাই করেছেন।
গ্রাম থেকে শহর
News & Much More





