গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল

    সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক রিপোর্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বলা হয়েছে, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।

    সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সানার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর,আইডিএফ-র পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।