গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International আমেরিকার জন্য ‘হুমকি’ কিউবা: রুবিও

    আমেরিকার জন্য ‘হুমকি’ কিউবা: রুবিও

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    কিউবাকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুব বেশি নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 

    খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে কিউবা অভিযোগ করেছে, ওয়াশিংটন মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং দ্বীপ রাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দু’ দেশের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে।

    উল্লেখ্য, কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিওর এই বক্তব্য সামনে এলো। রুবিও বলেছেন, ওয়াশিংটনের পছন্দ কূটনৈতিক সমাধান। তবে তিনি সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি মোকাবিলার অধিকার ও দায়িত্ব রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ রুবিওর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন। তিনি বলেছেন, কিউবা কখনোই আমেরিকার জন্য হুমকি ছিল না।